লিবিয়ায় মানব পাচারকারী চক্রের দুই সদস্য গোপালগঞ্জ থেকে গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের দুই সদস্য সেন্টু সিকাদার ও নারগিছ বেগমকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-০৮।

বুধবার (৩জুন) রাতে তাদেরকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত রতন সিকদারের ছেলে সেন্টু সিকদারের বাড়ি উপজেলার লোহাইড় গ্রামে ও রব মোড়লের স্ত্রী নারগিস বেগমের বাড়ি যাত্রাবাড়ি গ্রামে।তাদেরকে আজ আদালতে হাজির করা হবে বলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত)মোঃ সাজেদুর রহমান জানিয়েছেন।

উল্লেখ্য, মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুল শেখসহ দেশের ২৬ জন লোক লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে এর আগে মুকসুদপুর থানায় সুজন মৃধার বাবা কাবুল মৃধা একটি মামলা দায়ের করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর