সাংবাদিক নির্মল সেনের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের উজ্জল নক্ষত্র নির্মল সেনের ৯০ তম জন্মদিন আজ।এ উপলক্ষে আজ সকালে নির্মল সেন স্মৃতি সংসদ ও নির্মল সেন স্কুল এ্যান্ড মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগষ্ট গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। নির্মল সেনের বাবার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত ও মাতার নাম লাবন্য প্রভা সেন গুপ্ত। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন ছিলেন পঞ্চম। নির্মল সেনের রাজনীতিক জীবন শুরু হয় “ভারত ছাড়ো” আন্দোলনের মাধ্যমে স্কুল জীবন থেকে। কলেজ জীবনে তিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। দীর্ঘদিন শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারন সম্পাদক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি ছিলেন। রাজনীতি করতে গিয়ে নির্মল সেনকে জীবনের অনেকটা সময় জেলে কাটাতে হয়েছে।

দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতার মধ্যে দিয়ে নির্মল সেন তার সাংবাদিকতার জীবন শুরু করেন ১৯৫৯ সালে। তার পর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। নির্মল সেনের লেখা “পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ”, “মানুষ সমাজ রাষ্ট্র”, “বার্লিন থেকে মষ্কো”, “মা জন্মভূমি”, “স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই” “আমার জীবনে ৭১-এর যুদ্ধ”, ও “আমার জবানবন্ধি” উল্লেখযোগ্য। ২০১৩ সালের ৮ জানুয়ারী সন্ধ্যায় নির্মল সেন মারা যান। মৃত্যুর আগে নির্মল সেন তার দেহ পিজি হাসপাতালে দান করে যান।

এদিকে, এ উপলক্ষে নির্মল সেন স্মৃতি সংসদের উদ্যোগে দিঘীরপাড় গ্রামে নির্মল সেন স্কুল এ্যান্ড মহিলা কলেজে প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মল সেনের ভাতিজা সাংবাদিক রতন সেন কঙ্কনের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম মুন্নু, শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান বুলু, জ্ঞানের আলো পাঠাগারের মনিরুজ্জামান জুয়েল বক্তব্য রাখেন। এসময় প্রায়ত সাংবাদিক নির্মল সেনের জীবনাদর্শ তুলে ধরেন বক্তরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর