কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীন বাংলার তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা। স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প লাইন সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করা হয়। আর এমন আয়োজন করায় খুশি দর্শনার্থীরা। দেশীয় খেলা আয়োজন করায় যুব সমাজ মাদক ও মোবাইলের আসক্ত থেকে মাঠমুখি হবে এবং আগামীতেও এমন আয়োজন থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

লাঠি খেলা, হাডুডু, নৌকা বাইচ, ভেলা বাইচসহ বিভিন্ন দেশীয় খেলা বাংলার কৃষ্টি কালচারের সাথে মিশে রয়েছে। কিন্তু গ্রাম থেকে শহর আর নগরায়নের কারনে দেশীয় খেলাগুলো এখন বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম এখন জানেই না এসব খেলাগুলোর নাম। তবে দেশীয় এসব খেলা আর সংস্কৃতি ধরে রাখতে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটের কালিকাবাড়ী গ্রামে আয়োজন করা হয় গ্রামীন বাংলার তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা।

কালিকাবাড়ি দূর্গা মন্দিরের সমানের মাটিতে পোতা হয় দু’টি বিশালাকৃতির কলাগাছ। পরে সেই কালাগাছের গায়ে মাখানো হয় তেল। এলাকার তরুণ ১৫ জন প্রতিযোগী চেষ্টা করেন তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠার। কিন্তু কিছু দূর উপরে উঠলে নেমে আসেন নিচে। প্রতিযোগীদের বার বার চেষ্ঠা আনন্দ দেয় দর্শনার্থীদের।

আয়োজক ডা. আশীষ কুমার পান্ডে দেশীয় গ্রামীন খেলা তরুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং যুবকদের মাদক ও মোবাইলের আসক্ত থেকে ফিরিয়ে আনতে আগামীতেও এমন আয়োজন করা হবে বলে জানান, সংগঠনের সভাপতি।

তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতায় ৪২ ইঞ্চি উপরে উঠে পায়েল পান্ডে প্রথম, ৪১ ইঞ্চি উপরে উঠে রতন পান্ডে দ্বিতীয় ও ৪০ ইঞ্চি উপরে উঠে দিপঙ্কর পান্ডে তৃতীয় হন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর