আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে।
তথ্য অফিসার মোঃ সুলাইমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর-এর মহাপরিচালক মোঃ আব্দুল জলিল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র কর; তারাপদ দাশ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এবং ৭ নং উরফী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরো বলেন, আপনারা গণভোটে আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
নির্বাচন অফিসার বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবারের নির্বাচনে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডি ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো অনিয়ম হওয়ার সম্ভবনা নেই।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসার ভোটারদের আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি অন্যান্য বক্তাগণ ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং ভোটের দিন করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
