গোপালগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাতের ইন্তেকাল

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাত(৫৪)আজ শুক্রবার (১০ অক্টোবর)বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাতরা ছিলেন ১০ ভাই বোন। ৬ ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। তাঁর পিতা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।

শনিবার (১১ অক্টোবর)বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

তার মৃত্যতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম সহ জেলায় কর্মরতঃ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির পক্ষে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।

সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু।এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ বছর ধরে তিনি সাংবাদিকতা করছেন।সাংবাদিকতায় গোপালগঞ্জ জেলা জুড়ে সাংবাদিক সারমাতের একটা সুনাম রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর