গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।এতে আহত হয়েছে আরো এক শিশু।

আজ মঙ্গলবার দুপুরে ও সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস তার পরিবার নিয়ে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে স্নানোৎসবে আসেন।বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় একটি মোটর সাইকেল সেজুতি বিশ্বাসকে(৮) চাপা দেয়।এতে ঘটনাস্থলে ওই শিশু মারা যায়। এ ঘটনায় মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ।

অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মোটর সাইকেলকে পিছন দিক থেকে একটি বাস ধাক্কায় দেয়।এতে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্পের সুমন মিয়ার মেয়ে মহিমা খানম নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়।

অপরদিকে,ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ ঘটে।এতে মোটর সাইকেল চালক মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক পাইকেরডাঙ্গা গ্রামের রকিবুল মোল্যার ছেলে পারভেজ মোল্যাকে মৃত ঘোষনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর