কাশিয়ানীতে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

“সমবায় শক্তি, সমবায় মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দক্ষ ও উৎপাদনমুখী সমবায় সমিতি গড়ে তোলার লক্ষ্যে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. মোরাদ আলী।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া। এছাড়াও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. সিফাত আজাদ, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোঃ আম্মার মিয়া অসীমসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিসহ সমবায় বোর্ডের কোর্স পরিচালক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, গৃহভিত্তিক কৃষি কার্যক্রম—যেমন বাড়ির আঙিনায় শাক-সবজি ও ফলমূল চাষের মাধ্যমে আয় বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া তার বক্তব্যে বলেন, সমবায়ের মূলধন গঠন, সঠিক বিনিয়োগ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব। তিনি সরকারের বিভিন্ন সামাজিক সচেতনতা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমবায় ব্যবস্থাপনা, মূলধন গঠন, বিনিয়োগ কৌশল এবং সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা লাভ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর