কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি বলেছেন, আজকে আমাদের নেতা তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে এক যোগে দেশের ৫৪ জেলায় ৫৪টি খাল কাটার মধ্যদিয়ে এই কর্মষূচির উদ্বোধন করছেন। ১৯৭৭ সালে এই খাল কাটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের মানুষের কল্যাণের জন্য তিনি এই খাল কাটার গুরুত্ব অনুভব করেছিলেন। তার সরকারের সময়ও সারা দেশে খাল খননের কাজ হয়েছে।

তারই অংশ হিসেবে আজ রোববার দুপুরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন।

তিনি বলেন, এই খাল খননের মাধ্যমে সদর উপজেলার কাজুলিয়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ২৫ বর্গ কিলোমিটার জায়গার পানি নিষ্কাশন হবে।আর প্রায় ১৭’শ হেক্টর জমিতে পানি তুলে সেচের ব্যবস্থা করা যাবে।ফলে এখানে ব্যাপক কৃষি উন্নয়ন হবে। প্রায় ৫(৪.৯৫ কিমি) কিলোমিটার খাল সংস্কার করা হবে। এখানে ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় হবে।এরমধ্যে যারা মাথায় ঝুড়ি নিয়ে মাটি কাটবেন তাদের জন্য ধরা আছে ১৩ লক্ষ ৭০ হাজার টাকা।বাকী অংশ স্কেবেটর দিয়ে কাঁটা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটি এতো ভাল যে এখানে একটি বীজ ফেলে দিলেই গাছ হয়ে যায়। শুধু একটু দরকার পানির ব্যবস্থা করা।জিয়াউর রহমান এটা বুঝেছিলেন, যেটা আমাদের নেতা তারেক রহমান বুঝেছেন।পানির ব্যবস্থা করে দিতে পারলে এই মাটিতে সোনা ফলবে। সেই জন্য আজকে দেশের ৫৪ টি জেলায় এক যোগে খাল কাঁটা হচ্ছে।এতে কৃষকের উপকার হবে। এই জন্য পরীক্ষা-নিরিক্ষা করে এই কাজ সারা দেশে এক যোগে শুরু করা হয়েছে। 

তিনি  আরো বলেন, প্রথম কেবিনেট মিটিং-এ আমাদের নেতা তারেক রহমান প্রথম সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের ১০ হাজার টাকা পর‌্যন্ত কৃষি ঋণ মওকুফের। দ্বিতীয় সিদ্ধান্ত নেয়া হয় আমাদের মায়েদের ফ্যামিলি কার্ড দেয়ার ব্যাপারে পাইলট প্রকল্পের অনুমোদন। সেটাও আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের কালি হাত থেকে শুকাতে না শুকাতে গত ১২ মার্চ উদ্বোধন করেছেন।এরপরই আমাদের নেতা তারেক রহমান কৃষকদের কৃষি কার্ড দেয়ার ঘোষণা দেন। আগামী ১৪ এপ্রিল কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে।তারেক রহমান আলেম ওলামাদের সম্মানীর ব্যবস্থা করেছেন। এছাড়া ঈদ উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা কর্মিদেরও পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস.এম জিলানী বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ-জামান এর সভাপতিত্বে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল বাসার হাওলাদার বক্তব্য রাখেন।

পরে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেঁটে এই খাল কাটা কাজের উদ্বোধন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর