গোপালগঞ্জে কুপিয়ে যুবক খুনের অভিযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদরের চরপাথালিয়ায় এলাকায় আর আমিন মোল্লা(২০)নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১২ টার পরে এ ঘটনা ঘটে।নিহত আল আমিন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোঃ শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত বাগেরহাটের ফকিরহাটে উপজেলার বারইপাড়া গ্রামের আসরাম শেখের ছেলে আল রাফি শেখ(১৯)কে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে,আল আমিন একজন গাড়ির ড্রাইভার।ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় দোলা পাম্পের পাশে একটি গ্যারেজে গাড়ির কাজ করানোর সময় মোবাইলে চার্জ দেয়াকে কেন্দ্র করে আল রাফি শেখের সাথে কথা কাটাকাটি হয়।

কাজ শেষ করে রাত ১২ টার পরে বাড়ি ফেরার পথে আল রাফি শেখের নেতৃত্বে ৪/৫ জন যুবক তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিতসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর