গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ২৭ শিশু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।এ পর‌্যন্ত জেলায় ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে তুবা ইসলাম তোহা নামে ১০ মাসের এক কন্যা শিশু সম্প্রতি মারা গেছে। আর ৩ জনের হাম পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তবে, জেলার বিভিন্ন বাড়ী-ঘরেও আক্রান্ত শিশু রয়েছে বলে জানাগেছে। তারা বাড়ীতে হামের চিকিৎসা করাচ্ছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৪জন ও মুকসুদপুরে ৬জন আক্রান্ত হয়েছে।  

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতেশ বিশ্বাস জানান, আক্রান্তদের মধ্যে ১৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। বাকী ৭১ জন চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছে। আক্রান্তদের স্বাস্থ্য কেন্দ্রে আসার জন্য আহবান জানানো হচ্ছে।আমাদের এখানে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড রয়েছে। প্রয়োজনে আরো সিট বাড়ানো হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর