টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।

আজ রোববার বিকেলে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আঃ কুদ্দুস মন্ডল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আহসান হাবিব, মোঃ আলি আখতার হোসেন, এ কে এম লুৎফর রহমান, হাবিবুল আজিজ, মোঃ মজিবুর রহমান সিকদার, মন্মথ রঞ্জন হালদার, রতন কুমার দে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারন সম্পাদক বাবুল হোসেন, ‌পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল, এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর