Home গোপালগঞ্জ সংবাদ শোক সংবাদ- আলহাজ্ব আবু জাফর মোল্লা

শোক সংবাদ- আলহাজ্ব আবু জাফর মোল্লা

শোক সংবাদ- আলহাজ্ব আবু জাফর মোল্লা

গোপালগঞ্জের শেখ মুজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩ বার নির্বাচিত সাবেক সফল সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা (৮০) বুধবার(১১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে…. রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার(১২ জানুয়ারী) বাদ জোহর শেখ মুজিব আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে উত্তর ভেন্নবাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

তিনি আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজ রহমানের পিতা। তার মৃত্যুতে স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here