Home গোপালগঞ্জ সংবাদ শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান

শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান

শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান

গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ,জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম খান জিমি, সম্মাননা প্রাপ্ত নাট্যকার মঈন আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম নাট্য কলায় মঈন আহমেদ, আবৃত্তিতে মাহবুব হাসান বাবর, যন্ত্র সঙ্গীতে আশুতোষ বালা, সংগীতে মীরা বিশ্বাস ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গোপালগঞ্জ থিয়েটারের কর্মীদের হাতে সম্মাননা পদক, নগদ অর্থ, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন।

পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here