Home গোপালগঞ্জ সংবাদ বঙ্গবন্ধুর সমাধিতে ৩১তম বিসিএস ক্যাডারদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ৩১তম বিসিএস ক্যাডারদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ৩১তম বিসিএস ক্যাডারদের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ সিভিল সার্ভিসে ৩১ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলায় কর্মরত বিসিএস কর্মকর্তাবৃন্দ।

রোববার(১৫ জানুয়রিী) দুপুরে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় নোবেল বিজয়ী চাইল্ড এক্টিভিস্ট শ্রী কৈলাস সর্ত্যার্থী, ৩১ তম ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ-আল-হাদী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক  এ.কে.এম  হেদায়েতুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, গোপালগঞ্জ বেতারের সহকারী পরিচালক হুমায়ুন কবির, জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here