শিখতে হলে শিক্ষক প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ে এ সমস্যা একদিনে তৈরী হয়নি- ইউজিসি চেয়ারম্যান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি)চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট থাকলে শিক্ষার্থীরা কি শিখবে। শিখতে হলে শিক্ষক প্রয়োজন। এ সমস্যা একদিনে তৈরী হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং গ্রাউন্ড স্পেসে অনুষ্ঠিত ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে কতজন শিক্ষক প্রয়োজন, কতটি পদ থাকবে, সেই পদে নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হয়। এসব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে এ সমস্যা সমাধান করতে হবে।

একই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, গবেষণা করা ছাড়া আমাদের কোন বিকল্প নেই। গবেষণার মাধ্যমে অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমাদের গবেষণায় লক্ষ্য রাখতে হবে।

একাডেমিক উৎকর্ষ ও শিল্প উদ্ভাবনের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং শিক্ষার্থীদের জন্য সরাসরি ক্যারিয়ারের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত এ কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি)চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট থাকলে শিক্ষার্থীরা কি শিখবে।শিখতে হলে শিক্ষক প্রয়োজন।এ সমস্যা একদিনে তৈরী হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং গ্রাউন্ড স্পেসে অনুষ্ঠিত ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে কতজন শিক্ষক প্রয়োজন, কতটি পদ থাকবে, সেই পদে নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হয়। এসব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে এ সমস্যা সমাধান করতে হবে।

একই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, গবেষণা করা ছাড়া আমাদের কোন বিকল্প নেই। গবেষণার মাধ্যমে অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমাদের গবেষণায় লক্ষ্য রাখতে হবে।

একাডেমিক উৎকর্ষ ও শিল্প উদ্ভাবনের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং শিক্ষার্থীদের জন্য সরাসরি ক্যারিয়ারের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত এ কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর