Home গোপালগঞ্জ সংবাদ হাবিব হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

হাবিব হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

হাবিব হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার রোডে প্রতিপক্ষের হামলায় নিহত হাবিব মোল্লার হত্যাকারীদের বিচারের দাবীতে আজ বুধবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী কয়েকশ” এলাকাবাসী এ কর্মসূচী পালন করে হাবিব মোল্লা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। এসময় তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আন্দোলন করে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর হাবিবকে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে নিয়ে গিয়ে একদল লোক পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে।সংকটজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ” বেড জেনারেল হাসপাতালে ও পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ০১ জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা  হয়েছে।এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।বাকী আসামীদেরকে দ্রুতই গ্রেফতার করতে পারবে বলে সদর থানার ওসি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here