পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

2 killed in separate road accidents

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অপর একজন মারাত্মক আহত হয়েছে।আহত মটরসাইকেল চালককে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। হতাহতের বিষয়টি গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার(২২ জানুয়ারী)সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় ট্রাক চাপায় ভ্যান চালক রাজু শেখ নিহত(২৪)হয়। সে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলা আসছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যানচালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

immage 1000 01 45

অপরদিকে, একই মহাসড়কের আরামবাগ নামক স্থানে সকাল ১১টার দিকে মটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির(৬০)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় মটরসাইকেল চালক সুদিপ্ত বনিক মারাত্মক আহত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর