গোপালগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৮

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি)সন্ধ্যায় বোড়াশী ইউনিয়নের ভাঙ্গা ব্রীজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

immage 1000 02 22

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চত করেছেন, বোড়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এম এম মনির আহমেদ ননী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিমন মোল্লার সমর্থকদের মধ্যে প্রচার প্রচারণা নিয়ে কথা কাটাকাটির এক পর‌্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৮জন আহত হন।

immage 1000 03 5

পরে স্থানীয়রা আহত এম এম আকাশ আহমেদ(২৩), মো. জিকরুল কাজী(৫০),মো. সিমন মোল্যা(২৫),মো. আওলাদ আলী শেখ (৭২),বিপ্লব শেখ(২২)ও কলম শেখকে(৫০) গোপালগঞ্জ সদর ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মারাত্মক আহত বাকী দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

immage 1000 01 40

তিনি আরো জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত করেছে।

উল্লেখ, আগামী ২০ মার্চ বোড়াশী ইউনিয়নসহ ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর