বঙ্গবন্ধুর সমাধিতে সিজিডিএফ কন্ট্রোলারের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা খাতের কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা।

বুধবার(২৯ মার্চ) দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ দিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় প্রতিরক্ষা খাতের সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার ডিফেন্স পারচেজ আফরোজা সুলতানা সালেহা, ঢাকা সেনাবাহিনীর আর্থিক উপদেষ্টা (এসএফসি) মোস্তফা কামাল, জেসিজিডিএফ মুহাম্মদ খাদেমুল বাশার, ডেপুটি সিজিডিএফ নাজমুল হাসান, সেনাবাহিনীর এফসি (পে-২) সেলিনা বিনতে সামাদ, এফসি (বিবিধ) শফিকুর রহমান, কুমিল্লার এরিয়া এফসি পলাশ বাগচী প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সিজিডিএফ মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর