গোপালগঞ্জে ছাত্রী ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষককে জেল হাজতে প্রেরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার(৯ মে)সকালে ওই শিক্ষককে সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

গতকাল সোমবার(৮ মে) রাতে একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার(৭মে) দুপুরের দিকে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। পরের দিন গতকাল সোমবার (৮ মে)ওই ছাত্রীর মা শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩/১৯৪)।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, ভিক‌টি‌মের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করা হয়। ইতোপূর্বে ওই ‍শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলেও লাজ-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি।ওই শিক্ষ‌কের বাড়ী গোপালগঞ্জ পৌরসভার শান্তিবাগ এলাকায়।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো.অহিদ আলম লস্কার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরতঃ মহাপরিচালকের সাথে কথা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো জানান, এর আগে একাধিকবার তিনি সহ তাঁর সিনিয়র শিক্ষকরা তাকে নানাভাবে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। কিন্তু, ওই শিক্ষক নারীঘটিত কাজ থেকে ফিরে আসেননি। তার নামে এসব নানা অভিযোগ আমরা পেলেও সঠিক প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর