গোপালগঞ্জে ২৩৬ মেধাবী পেল জেলা পরিষদের বৃত্তি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ২০২০ সালে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ২৩৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ।

আজ সোমবার(৮মে) দুপুরে জেলা পরিষদের হল রুমে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা পরিষদের সদস্য বি.এম তৌফিক ইসলাম, এস.এম কামাল সেলিম, অভিভাবক অবসরপ্রাপ্ত প্রফেসর সরদার নুরুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সঞ্চিতা বিশ্বাস, অজিত বাড়ৈ সহ আরো অনেকে বক্তব্য দেন।

immage 1000 02 3

প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল জানান, গোপালগঞ্জে ২০২০ সালে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ২৩৬ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১১ লাখ ৮০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এটি সামান্য হলেও শিক্ষার্থীদের উপকারে আসবে বলে জানান ওই কর্মকর্তা ।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমান শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ বুঁকে ধারণ করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর হওয়ার আহবান জানান।

মেধাবী শিক্ষার্থী সঞ্চিতা বিশ্বাস বলেন, অর্থ সামন্য হলেও এটি আমাদের শিক্ষা জীবনের একটি স্বীকৃতি।এই বৃত্তি প্রদানের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি জেলা পরিষদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর