গোপালগঞ্জে বিশ্ব  সংগীত দিবসে  সুরেলা আড্ডা 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

‘গান হতে হবে মুক্ত ; সংশয়হীন’ এই প্রতিপাদ্যে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলার  সঙ্গীত সংশ্লিষ্ট  সুধীজনদের সঙ্গে সুরেলা আড্ডা ও কুশল বিনিময় করেছে জেলা শিল্পকলা একাডেমি।

আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে  জেলা শিল্পকলা একাডেমি এই আনন্দ আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী। জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সঞ্চালনায় জেলা  শিল্পকলা একাডেমির সাবেক অধ্যক্ষ অনিল বিশ্বাস, শিল্পী প্রফুল্ল বল, কৃষ্ণ মধু, বিপ্লব বাগচী, জীবনানন্দ ঠাকুর জীবা সহ  আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা গোপালগঞ্জের শিল্পীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। শিল্পীদের সমস্যা ও  সম্ভাবনার বিষয়গুলো ধৈর্যের সাথে শোনেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী ও জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।

পরে তারা শিল্পীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গোপালগঞ্জের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বৃষ্টিস্নাত দুপুরে সুরেলা আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর