Home গোপালগঞ্জ সংবাদ সর্বজনীন পেনশন স্কিমেকে স্বাগত জানিয়েছে গোপালগঞ্জের মানুষ

সর্বজনীন পেনশন স্কিমেকে স্বাগত জানিয়েছে গোপালগঞ্জের মানুষ

সর্বজনীন পেনশন স্কিমেকে স্বাগত জানিয়েছে গোপালগঞ্জের মানুষ

আজ বৃহস্পতিবার(১৭ আগষ্ট) থেকে বহুল আলোচিত সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণির মানুষের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে গোপালগঞ্জ অংশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি অডিটরিয়মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার,আওয়ামী লীগ সভাপতি,সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা,শিক্ষক,ছাত্র-ছাত্রী রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

immage 1000 03 2

এই সর্বজনীন পেনশন স্কিমে বিভিন্ন শ্রেণী পেশার ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের সাধারন মানুষ।তারা বলেন, প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহন করেছেন তা বাংলাদেশে আর কেউ করতে পারেনি।এই পেনশন স্কিমের মাধ্যমে সমাজের খেটে খাওয়া শ্রমজীবীরা ভালো থাকতে পারবে।বৃদ্ধ বয়সে সাচ্ছন্দে বাঁচার একটা নিশ্চয়তা পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here