ভিসা,টিকিট ছাড়া প্লেনে চড়ে বসা সেই শিশুর দ্বায়িত্ব নিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ভিসা,টিকিট ছাড়া প্লেনে চড়ে বসা সেই শিশু জুনায়েদের দ্বায়িত্ব নিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক। তিনি জুনায়েদের লেখা-পড়া সহ সব কিছুর ব্যবস্থা করে দেবার প্রতিশ্রতি দিলেন। আর এ ব্যাপারে সমাজসেবা অফিসকে তিনি নির্দেশনাও দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী আগামী সপ্তাহে জুনায়েদের নতুন ঠিকানা হতে যাচ্ছে গোপালগঞ্জ শিশু পরিবারে।

জেলা প্রশাসকের গনশুনানীতে বুধবার(০৪ অক্টোবর)বাবার সাথে জুনায়েদ আসলে তার স্বপ্নের কথা, লেখাপড়া করার আগ্রহের কথা জেলা প্রশাসককে জানালে তিনি মনোযোগ দিয়ে তার কথা শোনেন। আর সে অনুযায়ী তাকে শিশু পরিবারে ভর্তি হয়ে লেখা-পড়া করার প্রস্তাব দেন। এতে জুনায়েদ ও তার বাবা রাজী হন। জেলা প্রশাসক এদিন বাবা-ছেলেকে উন্নতমানের খাবার খাওয়ান এবং জুনায়েদকে খেলার জন্য ২টি ব্যাডমিন্টন উপহার দেন।

জেলা প্রশাসকের এ ধরনের উদ্যোগ নেয়ায় তারা খুশি। আগামী সপ্তাহে জুনায়েদ তার নতুন ঠিকানা গোপালগঞ্জ শিশু পরিবারে ভর্তি হবে।কোথায় থাকবে তা সে দেখেও গেছে। সে এখন থেকে ঠিকমত লেখা-পড়া করবে। আর পালানোর চেষ্টা করবেনা বলে জানিয়েছে।

জুনায়েদের বাবা ইমরান মোল্লা ও মুকসুদপুরের বাঁশবাড়িয়া ইউপি মেম্বার মোরাদ হোসেন জেলা প্রশাসকের এ আশ্বাসে খুশি হয়েছেন। জুনায়েদের স্বপ্ন পূরনে জেলা প্রশাসনের এগিয়ে আসায় তারা জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।

বিগত ১১ সেপ্টেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে কুয়েতগামী বিমানে উঠে পড়ে জুনায়েদ। এ নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর