বিয়ের ৮ বছর পর কৃষকের ঘর এলো একসঙ্গে চার সন্তান

After 8 years of marriage, four children came to the farmer's house together

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যশোরে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন তহমিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বুধবার (৪ অক্টোবর) বিকেলে অস্ত্রপ্রচারের মাধ্যম এ চারটি নবজাতকের জন্ম হয়। নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। মাসহ নবজাতকরা সকলেই সুস্থ আছেন।

তহমিনা খাতুন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী জিয়াউর রহমান (২৯) পেশায় একজন কৃষক। একসাথে চার সন্তান পেয়ে খুশির জোয়ার বইছে এ কৃষকের পরিবারে।

নবজাতকদের বাবা জিয়াউর রহমান ঢাকা পোস্টকে জানান, ২০১৫ সালে তাদের বিবাহ হয়। বিবাহিত জীবনে দীর্ঘ ৮ বছর জিয়াউর ও তহমিনা দম্পতি নিঃসন্তান ছিলেন। দশ মাস আগে সন্তান সম্ভবা হন তহমিনা খাতুন।

তিনি জানান, বুধবার সকালে জীবননগর থেকে যশোরে এসে তার স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল তিনটার দিকে অস্ত্রপ্রচারের মাধ্যমে তার স্ত্রী তহমিনা খাতুন চার সন্তানের জন্ম দেন। নবজাতকে নাম রাখা হয়েছে জুম্মান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া।

অত্র হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শীলা পোদ্দার বলেন, ‘একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে এক মা। মা ও নবজাতকরা সকলেই সুস্থ আছেন। তবে জন্মের পর নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ায় তাদের এনআইসিতে রাখা হয়েছে।’

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর