কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কান্দি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত¡রে বসে এলজিএসপি-৩ এর অর্থায়নে ২২জন দরিদ্র নারীর মাঝে ২২টি সেলাই মেশিন ও ২০জন শিক্ষার্থীর মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন।

immage 1000 04 1

কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ, মাহবুব মোল্লা, রিপন হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থী অনুপ বৈদ্য ও নাজমা খানম আনন্দ প্রকাশ করে বলেন, আগে আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে ও যেতে প্রায় ২ঘন্টা সময় লাগতো। এখন আমরা এই বাইসাইকেলে চড়ে ৩০মিনিটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। আমাদের অতিরিক্ত এই সময়টা এখন আমরা লেখা পড়ার কাজে ব্যয় করবো।#

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর