নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অমল চৌধুরী (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কৃষক অমল চৌধুরী কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের নীখিল চৌধুরীর ছেলে।

কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু জানান, নিহত অমল চৌধুরী তার জমির ফসল বাঁচাতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুত সংযোগ দিয়ে বাড়ীতে চলে যান।

পরে আজ রোববার সকালে ফসল দেখতে নিজ জমিতে গেলে অসাবধানতাবশতা নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদ আটকা পড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পরিবারের সদস্যরা দুপুরের দিকে বিষয়টি টের পেয়ে মরদেহ বাড়ীতে নিয়ে আসে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর