গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে “টুঙ্গিপাড়া এক্সপ্রেসের” একটি ট্রেনে কাঁটা পড়ে রমাকান্ত রায় (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার(০৭ নভেম্বর)দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই)মাসুম খান জানান, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গোলাবাড়ীয়া গ্রামে ধর্মীয় সভায় যান বৃদ্ধ রমাকান্ত রায়।পরে সভা শেষে রাতে বাড়ী ফেরার পথে নলডাঙ্গা রেলক্রসিং পার হতে গেলে গোবরা রেলষ্টেশন থেকে কাড়ারগাতী স্টেশনগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হন ওই বৃদ্ধ।

পরে ভোরে এলাকাবাসী হাটতে বের হলে রেল লাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।পুলিশ ঘটনাস্থানে গিয়ে মরদেহ উদ্ধার করে।তিনি আরো বলেন, রেল লাইনে দূর্ঘটনার ঘটনায় রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর