Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে জমিজমা বিরোধ নিয়ে নিহত ১

গোপালগঞ্জে জমিজমা বিরোধ নিয়ে নিহত ১

গোপালগঞ্জে জমিজমা বিরোধ নিয়ে নিহত ১

গোপালগঞ্জে জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত সুশান্ত মন্ডল (৫০)নিহত হয়েছেন।মঙ্গলবার(০৭ নভেম্বর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা ও বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাই অমর মন্ডল, উজ্জ্বল মন্ডলসহ অপর চাচাতো ভাইদের সাথে বিরোধ চলে আসছির।

মঙ্গলবার রাতে সুশান্ত মন্ডল তার জায়গার উপর ঘর নির্মাণ করতে গেলে বাকবিতন্ডা বাঁধে।এর জের ধরে চাচাতো ভাইয়েরা লাঠিসোটা নিয়ে সুশান্ত মন্ডলের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয় সুশান্ত। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সুশান্তের মৃত্যু হয়।

নিহত সুশান্ত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের মৃত রমাকান্ত মন্ডলের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here