Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে সিভিল-সার্জনের মতবিনিময়

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে সিভিল-সার্জনের মতবিনিময়

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে সিভিল-সার্জনের মতবিনিময়

গোপালগঞ্জে কর্মরতঃ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলায় নব-নিযুক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান। তিনি উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জেলা সদরসহ পাঁচ উপজেলার ৬৭ টি ইউনিয়নের স্বাস্থ্য ব্যবস্থার খোঁজখবর নেন। সিভিল সার্জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসমূহ পরিদর্শন করে সেসব স্বাস্থ্য কেন্দ্র গুলিতে সেবার মান বৃদ্ধি করে জেলার স্বাস্থ্য সেবায় আমুল পরিবর্তন করার আশ্বাস দেন।

বুধবার(০৮ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, এস এম নজরুল ইসলাম, একরামূল কবীর, প্রসূন মন্ডল,শেখ মোস্তফা জামান, সঞ্জয় কুমার প্রমূখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সিভিল সার্জন অফিসের চিকিৎসক ও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here