বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ; ভোটের পরে ইজতেমা

Setting the date of World Ijtema; Ijtema after voting

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

২০২৪ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারও দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তার মধ্যে যুবায়েরপন্থীরা ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার আয়োজন করবেন। আর সাদপন্থীরা একই মাসের ৯, ১০ ও ১১ তারিখ ইজতেমার আয়োজন করবেন। সে হিসেবে বলা যায়, ভোটের পরেই আয়োজিত হবে এবারের ইজতেমা। কারণ, আগামী বছরের ২৯ জানুয়ারি বর্তমান একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী তার আগেই নির্বাচন আয়োজনের বাধ্যবধকতা রয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ২০২৪ সালের বিশ্ব ইজতেমার আয়োজন সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইজেতমার তারিখ ঘোষণা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমা আয়োজনের তারিখ নিয়ে দুই মাওলানার অনুসারীরা একমত হতে পারেনি। পরে আমরা ঠিক করে দিয়েছি। তাদেরকে দেওবন্দ পাঠিয়েছিলাম। বৈঠকও করি, কিন্তু তারা একমত হয় না। তাদের মধ্যে পার্থক্য বেশ। সাদ ও যুবায়ের একসাথে এক প্লেটে ভাত খাওয়া মানুষ, সেখান থেকে খুন-দাঙ্গা হয়েছে।

এদিকে, আজ সকালে ইসি সচিব জাহাংগীর আলম জানান, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। প্রতিবার রেকর্ড করা ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হলেও এবার সরাসরি ভাষণের মাধ্যমে তা দেয়া হবে। জানা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হতে পারে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর