গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধ মিজানুর রহমান(৭৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার ভোররাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।এর আগে গত ৪ নভেম্বর বিকেলে তাকে স্থানীয় মনির মোল্লা ছেলে শুভ মোল্লার পরিবারের সদস্যরা লাঠিসোটা দিয়ে বেদম মারপিট করে।ওই বৃদ্ধের সাথে শুভদের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল।এরই জের ধরে লাঠিসোটা নিয়ে ওই বৃদ্ধের উপর হামলা চালায়।
এতে তিনি মারাত্মক আহত হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেভার করা হয়।সেখান থেকে আবার গতকাল বৃহস্পতিবার(৫ নভেম্বর)বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।সেখানে ভোর রাতে তার মৃত্যু হয়।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ হয়নি।অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে।
