Home নির্বাচন-২০২৫ বাজলো ভোটের দামামা: ভোট ৭ জানুয়ারি

বাজলো ভোটের দামামা: ভোট ৭ জানুয়ারি

বাজলো ভোটের দামামা: ভোট ৭ জানুয়ারি

বাজলো ভোটের দামামা: ভোট ৭ জানুয়ারি

বাজলো ভোটের দামামা। আসছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছরে। ২০২৪ সালের ৭ জানুয়ারি (রোববার) হবে ভোটের লড়াই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই দিনকে চূড়ান্ত করে তফসিল ঘোষণা করা হলো।

নির্বাচন ইস্যুতে বিরোধী দলের আন্দোলন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংলাপের প্রস্তাবের মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলো কাজী হাবিবুল আউয়ায়ের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জানুয়ারি (রবিবার)। ওই দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার আগে বিকাল ৫টায় সিইসির সভাপতিত্বে কমিশনের ২৬তম বৈঠক হয়। সেখানে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন ভবনের নিজ কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানান সিইসি।

images 10000 02

ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচিই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র বাতিল হলে এর বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণার জন্য ২২ দিন সময় রয়েছে।

নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি, সেই সংসদের মেয়াদ আগামী বছরের ২৯ জানুয়ারি শেষ হচ্ছে। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তা অনুসারেই তফসিল ঘোষণা করছে নির্বাচন পরিচালনাকারী সাংবিধানিক সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here