জি এম কাদের-রওশন এরশাদ বৈঠক, যে আলোচনা হলো

GM Quader-Roshan Ershad meeting, which was discussed

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে রওশনের গুলশানের বাসায় যান জাপা চেয়ারম্যান।

জানা গেছে, তারা দুজন পারিবারিকভাবে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বৈঠক করেছেন।এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহী এরশাদ সাদ।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে পার্টির পক্ষে জি এম কাদের একাই কথা বলেন বিরোধীদলীয় নেতার সঙ্গে। রাত ১১টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান।

সূত্রে জানা গেছে, বৈঠকে রওশন এরশাদকে সামনে রেখে জাপার নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনে ন্যায্য হিস্যা আদায়, রংপুর তিন আসন সাদ এরশাদকে ছেড়ে দেওয়া, রওশনপন্থীদের মধ্যে যোগ্যদের জাপা থেকে মনোনয়ন নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর