Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ভাবীর লাঠির আঘাত দেবর নিহত

গোপালগঞ্জে ভাবীর লাঠির আঘাত দেবর নিহত

গোপালগঞ্জে ভাবীর লাঠির আঘাত দেবর নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাবীর লাঠির আঘাতে আঃ রহমান মোল্লা(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের বারেক মোল্লার ছেলে আঃ রহমান মোল্রার সাথে তার বড় ভাইয়ের স্ত্রী ও ভাইপোদের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে গতকাল শনিবার(০২ ডিসেম্বর)বিকেলে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে ভাবী মর্জিনা বেগম বাঁশের লাঠি দিয়ে দেবরকে মাথায় আঘাত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ রোববার(০৩ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে তিনি মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here