কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গনপিটুনীতে যুবক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গনপিটুনীতে সাইফুল মল্লিক নামে এক যুবক(১৭) নিহত হয়েছে।নিহত ওই যুবক মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকনউদ্দিন মল্লিকের ছেলে।ছাগল মালিক ওমর আলিকে পুলিশ আটক করেছে।

আজ রোববার(০৩) ডিসেম্বর বিকেলে কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ(ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই ব্যক্তি পদ্মবিলা গ্রামের ওমর আলির ছাগল চুরি করে ইঞ্জিন চালিত ভ্যানগাড়িতে করে পালানোর সময় ছাগল মালিকের চিৎকারে এলাকাবাসী চোরকে ধাওয়া করে। এরই এক পর্যায়ে ওই ব্যক্তি ভ্যানগাড়ি নিয়ে ওই গ্রামের দেওয়ান বাড়ি ব্রীজে ওঠার সময় ভ্যান নিয়ে উল্টে পড়ে যায়।

এসময় স্থানীয় জনগন তাকে ধরে গনধোলাই দেয়। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর