গোপালগঞ্জে রেলপথ ও রেল স্টেশনগুলো নিরাপদ রাখতে নানা সিদ্ধান্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে অবস্থিত ৪৪ কিলোমিটার রেলপথ ও রেল স্টেশনগুলো নিরাপদ রাখতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

হরতাল ও অবরোধ চলাকালীন গোপালগঞ্জের মধ্য দিয়ে অবস্থিত রেলস্টেশন ও ৪৪ কিলোমিটার রেলপথ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা নেয়া হয় এই সভায়।

সভায় পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের দিয়ে ৪৪ কিলোমিটার রেলপথ পাহারার ব্যবস্থা করা ছাড়াও যে এলাকা দিয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে কাশিয়ানী পর্যন্ত রেলপথ রয়েছে সেসব এলাকার ইউ.পি চিয়ারম্যানকে সভাপতি করে এবং সংশ্লিষ্ট এলাকার ইউ.পি মেম্বারের সমন্বয়ে স্থানীয় লোকদের সম্পৃক্ত করা এবং ইউ.পি মহল্লাদারদেরকেও একাজে লাগানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় ডিডিএলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেরা ম্যাজিষ্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ খায়রুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট মোঃ ফজলে রাব্বি, রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, সংবাদ কর্মিগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর