বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বিজয় দিবসের কর্মসূচী শুরু করা হয়।

রাত ১২-০১ মিনিটে জেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ সংসদ, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, টু্ঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা ছাত্রলীগ সহ গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণকরে শ্রদ্ধা নিবেদন করেন।

immage 1000 02 12

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক গোপালগঞ্জ কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ.এম মাহাবুব, জেলা পরিষদ গোপালগঞ্জ এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল ,  জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, পুলিশ সুপার (সিআইডি) মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার (পিবিআই),মোঃ আবুল কালাম আজাদ,গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোহা. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ খাইরুল আলম, ২৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ মন্জুর মোর্শেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বী, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহিরুল আলম, টু্ঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা_কর্মচারীগন।

immage 1000 04 3

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর পর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।পরে সকাল সাড়ে ৮টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় শরীর চর্চা ও ডিসপ্লে অনুষ্ঠান।

immage 1000 03 7

এসব অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং জেলা সদরের বিভিন্ন স্তরের জনগন এসব অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জেলা সদর সহ অন্যান্য উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর