টানা চতুর্থবার সংসদ নেতা হলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকাল সোয়া ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন।

শপথগ্রহণ শেষে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর