জাতির পিতার সমাধিতে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক  বীর মুক্তিযোদ্ধা  মোঃ আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে আজ শনিবার দুপুরে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু,  ১৫ ই আগস্টের  শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

immage 1000 03 11

শ্রদ্ধা নিবেদন শেষে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান সহ ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের সহস্রাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

পরে বাদ জোহর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে মিলাদ  ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর