বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে ড. আরেফিন-ববী প্যানেলের  নিরঙ্কুশ বিজয়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

হাফিজুর রহমানঃ

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) নির্বাচনে  ড. আরেফিন-ববী প্যানেলের  নিরঙ্কুশ বিজয় হয়েছে। শুক্রবার(১৬ ফেব্রুয়ারী) ঢাকার শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং পুরাতন জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর (২০২৩ সালের) নির্বাচনে বেসরকারিভাবে ড. আরেফিন-ববী প্যানেল সবকটি পদে বিপুল ভোটের ব্যাবধানে জয় লাভ করে।  

কমিটির নির্বাচিতরা হলোঃ সভাপতি পদে অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, সহ-সভাপতি (এডমিন) রেজাউল করিম, সহ-সভাপতি (ফিন্যান্স) অধ্যাপক মোঃ আব্দুল বাছেত, সহ-সভাপতি (একাডেমিক) মোঃ জয়নাল আবেদীন, মহাসচিব পদে এলিন ববি, যুগ্ম-সচিব  (এডমিন) শরিফুল আনোয়ার, যুগ্ম-সচিব (ফিন্যান্স) মোঃ জারাফাত ইসলাম, যুগ্ম-সচিব (একাডেমিক) প্রকৌশলী  মোঃ নাজমুল হুদা মাসুদ, কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ। এছাড়া কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন,মোঃ হাসিব সুলতান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আসাদ-উজ-জামান, মোঃ মেহেদী হাসান, হাসান-আল-মনসুর, মোহাম্মদ হেদায়েতুল হাসান, মো: ওমর সিদ্দিক, মোঃ ওয়াহিদ মুরাদ, আলমগীর আহমেদ,শেখ হুমায়ুন কবির,নিমাই চন্দ্র মন্ডল, খোন্দকর মনোয়ার হোসেন, মুঃ আবু ফুয়াদ,মোঃ তানভিদুল ইসলাম,মোঃ মাহফুজ ইসলাম, মোঃ আমিমুল ইহসান,মোঃ মোজাহারুল ইসলাম, মোঃ রাশেদ আজাদ চৌধুরী, মোঃ মারুফ হোসেন,অজয় কর,এস, এম, সাজ্জাদ হোসেন,মোহাম্মদ শফিউদ্দিন,এস. এম. পারভেজ রানা,বায়েজীদ হাসান ভূঞাঁ, সবুজ দাশ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর