মুকসুদপুরে বাবার মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে বাবার মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা দিচ্ছে নাইম হোসেন হ্নদয় মোল্লা।

মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী)  সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষা দিচ্ছে এই শিক্ষার্থী। সে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে৷

পরীক্ষার্থী নাইম হোসেন হ্নদয় জানান, তার বাবার ইচ্ছা ছিলো তার ছেলে বড় হয়ে বিসিএস ক্যাডার হবে।  কিন্তু আমার বাবার স্বপ্ন আর পূরণ হলো না। আমার বাবা দেখে যেতে পারলেন না আমার ভবিষ্যত। তার আগেই পৃথীবি ছেড়ে চলে গেলেন।

শিক্ষার্থীর চাচা বাবুল মোল্যা জানান, আমার ভাই মনিরুজ্জামান মোল্যা গতকাল (২৬ ফেব্রুয়ারী) রাতে ষ্ট্রোক করে ইন্তেকাল করেন। ভাতিজার পরিক্ষা শেষ হলে তাকে দাফন করা হবে।

কেন্দ্র সচিব অচিন্ত কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থী  নাইম হোসেন হ্নদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন৷  আমরা খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেয়ার ব্যাবস্থা করেছিলাম।  সে জানিয়েছে, সবার সাথে বসেই পরীক্ষা দেবে। সে স্বাভাবিক আছে৷  তার পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর