মুকসুদপুরে নিখোঁজ ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের এক মাস পর পুকুর থেকে ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত মরদেহটি পাশ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা থানার শাহআলমের ছেলে আকাশ-এর (১৭)।

পুলিশ সুত্রে জানাযায়, এদিন দুপুরে স্থানীয়রা পুকুরের কচুরিপনা পরিষ্কার করার সময় একটি বস্তা বেরিয়ে আসে৷ বস্তা থেকে পঁচা গন্ধ বের হলে তারা থানায় খবর দেয়। পরে মুকসুদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুয়ারীডাঙ্গার একটি পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে খুনের আসল রহস্য যানাযাবে৷ তদন্ত পূর্বক এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে৷

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর