টুঙ্গিপাড়ায় ভিন্নমাত্রায় পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিন্নমাত্রায় পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠান। উপজেলা পরিষদের সামনে হেলিপ্যাডের বিশাল এলায় ৭শ” ১৪ শিশু শিক্ষার্র্থীদের দ্বারা বানানো হয়েছিল ৭ মার্চ ছায়া লেখা। আর এই শিক্ষার্থীদের একসাথে উচ্চারনে ধ্বনিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে দেয়া ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষন।

উপজেলার ৮০ টি প্রাথমিক বিদ্যালয়, ১৯ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২ টি মাদ্রাসা এবং শেখ রাসেল দুস্থ পুনবাসন কেন্দ্রের ৭ জন করে ৭১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরে সেখানে “৭ই মার্চের ১৯ মিনিটের ১১০৮ টি শব্দের ঐতিহাসিক ভাষণকে স্মরন করে ১১০৮জন শিক্ষার্থী একসাথে জাতীয় পতাকা হাতে নাড়িয়ে এক অনন্য দৃশ্যের অবতারনা করে। এর পরপরই এইসব শিক্ষার্থীরাই প্রত্যেকে নানা রঙ্গের বেলুন আকাশে উড়িয়ে দিয়ে একটি রঙ্গিন আকাশ উপহার দেয়।

immage 1000 02 4

এসময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদ উল্লাহ খন্দকার সহ অনুষ্ঠানে আগত অতিথিরা বেলুন উড়িয়ে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ভাষণ উপস্থাপন বেলুন উড্ডয়ন শেষে ১১০৮ টি প্লাকার্ড নিয়ে “৭ই মার্চের শব্দ শোভাযাত্রা” নামে একটি মিছিল বের করে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

immage 1000 04 1

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন, “৭ই মার্চের ১৯ মিনিটের ১১০৮টি শব্দের ঐতিহাসিক ভাষণ বাঙ্গালি জাতির অনন্ত প্রেরণার উৎস। পাকিস্তানের রাষ্ট্রকাঠামোর মধ্যে থেকে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে স্বাধীনতাকামী বাঙ্গালিদের সামনে কঠিন সংকটময় মুহূর্তে ভারসাম্যপূর্ণ অথচ আবেগময় কন্ঠে একটি জাতিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত করে স্বাধীনতার আহবান জানান বঙ্গবন্ধু।

immage 1000 03 2

বঙ্গবন্ধুর হৃদয় উৎসারিত ১১০৮টি শব্দমালার সুনিপুন বুনন বাঙালি জাতিকে দিয়েছে আরাধ্য স্বাধীনতা, মাতৃভূমি, অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ। তরুণ প্রজন্ম বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে ৭ই মার্চের ভাষণ তাদেরকে আত্মস্থ করানো হয়। এটি ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের পাথেয় হিসেবে কাজ করবে।”

immage 1000 05

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা ও সভাপতিত্বে ভাষণ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদ উল্লাহ খন্দকার উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর