ছাদ থেকে পড়ে নিহত নারীর মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে নিহত অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার(১৫ মার্চ) দুপুরে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী রোডের মহিদুল ইসলামের বাড়ির উঠান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এখন পযর্ন্ত নিহত ওই অজ্ঞাত নারীর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

immage 1000 02 11

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, দুপুরের দিকে মহিদুল ইসলামের বাড়ীর টিনের চালে হঠাৎ করে বিকট শব্দ হয়। এসময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ওই নারীর মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বাড়ীর মালিক মহিদুল ইসলাম মহিদ বলেন, আমি নামাজ পড়ার জন্য অযু করতে ছিলাম। এসময় আমার বাসার একটি টিনের ঘরের উপর শব্দ হয়। এসময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশিরা এগিয়ে আসলে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর