টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাশার খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের সঞ্চালনায় এতে শেখ সারহান নাসের তন্ময় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ শতাধিক মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলী , সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলাম,সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর