গোপালগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জামাইয়ের হাতে শশুরবাদশা গাজী(৬৫)খুন হয়েছেন।পারিবারিক কলহের কারনে ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে দেহ থেকে শশুরের মাথা বিচ্ছিন্ন করে দেয় জামাই।

আজ শুক্রবার(৫ এপ্রিল) দুপুরে জামাই মুরাদ আলী(৪০)তার শশুরকে বটি দিয়ে এক কোপ দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। ঘাতকের স্ত্রী তানিয়া বেগমের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি) মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আরো জানান, স্ত্রী তানিয়া বেগম ধলইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরীর সুবাদে জামাই মুরাদ আলী শশুর বাড়িতেই থাকতো। ঘাতকের বাড়ি পার্শ্ববতী নড়াইল জেলায়। গতকাল বৃহস্পতিবার সে তার দুই সন্তানকে নিয়ে তার গ্রামের বাড়িতে যায়। আজ শুক্রবার দুপুরে সে বাড়ি থেকে সন্তানদেরকে নিয়ে শশুর বাড়িতে আসে এবং ঘরে থাকা বটি দিয়ে শশুরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুন করে।এলাকাবাসী ঘাতক জামাইকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

দীর্ঘ বছর ওই ঘাতক জামাই সৌদি আরব চাকরী শেষে বছর খানেক আগে বাড়িতে আসে।বেশ কিছুদিন হলো জামাই তার শশুর বাড়ির লোকজনকে দোষারোপ করে আসছিল যে, তাকে যাদু টোনা করা হয়েছে। যেকারনে সে অতিসম্প্রতি অস্বাভাবিক আচরন করে আসছিল বলে তার স্ত্রী ধলইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া বেগম জানিয়েছেন।

ঘটনার খবর শুনে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহতের লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর