কাশিয়ানীতে সরকারী জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ  

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে সরকারী জমি দখল করে নির্মিত বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলার সদরের শ্মশান ঘাট এলাকায় ওয়ালসেড টিনের তিনটি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

কাশিয়ানী তহসিল অফিস জানিয়েছে,বেশ কয়েক বছর আগে স্থানীয় অসিউর রহমান চুন্নু,আকমাল হোসেন ও মোঃ শাহজাহান  উপজেলার শ্মশান ঘাট এলাকায় সরকারী জমি দখল করে বাড়ি নির্মান করে বসবাস করে আসছিল।তাদের অনেকবার জায়গা ফাঁকা করার নোটিশ দিলেও জায়গা ফাঁকা না করে নিজেদের মালিকানা সম্পত্তি দাবী করে।

immage 1000 02 2

অবশেষে সহকারী কমিশনার মোঃ আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে বাড়ি তিনটি বুলড্রেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারের দখলে নেয়া হয়েছে।  এসময় কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমান, কানুনগো মনিমোহন ভুঁইয়া, ইউনিয়ন ভুমি কর্মকর্তা সমীর কুমার চাঁদসহ ভূমি সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর