Home গোপালগঞ্জ সংবাদ বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। 

শনিবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি। 

এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী নিখিল দত্ত, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সরদার, কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, কান্দি ইউ.পি চেয়ারম্যান তুষার কান্তি মধু, রাধাগঞ্জ ইউ.পি চেয়ারম্যান ভীম বাগচী, কলাবাড়ি ইউ.পি চেয়ারম্যান এ্যাড. বিজন বিশ্বাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, তিনি কোটালীপাড়া উপজেলার সবার জন্য কাজ করতে চান। কে ভোট দিলো আর কে দিরোনা সেটা বিবেচ্য বিষয় না। তিনি সবাইকে নিয়েই কোটালপিাড়ার উন্নয়নে কাজ করতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here