আইসিটি ও কম্পিউটর সম্পর্কৃত যেসব যন্ত্রপাতি রয়েছে তা শুল্কমুক্ত রাখা জরুরী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন বলেছেন, আইসিটি ও কম্পিউটর সম্পর্কৃত যেসব যন্ত্রপাতি রয়েছে তা শুল্কমুক্ত রাখা জরুরী। সেই সু্বিধা সরকার নিশ্চিত করেছে। এক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোন বাধা নয়। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকার বিশেষজ্ঞদের কাজে লাগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে দেশে সুষ্ঠ পরিবেশ বিরাজমান এবং এখনই সময় আমাদের যার যার অবস্থান থেকে কাজ করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রতিটি সদস্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।  

এর আগে, টুঙ্গিপাড়ায় পৌঁছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজত করেন।

এ সময় বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জয়নাল আবেদীন, আব্দুল বাসেত, সাধারন সম্পাদক এলেন ববি, যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল আনোয়ার, নাজমুল ইসলাম মাসুদ, জারাফাত ইসলাম, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন ফরহাদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর